কোভিডে বিশ্বব্যাপী আরও ৬ হাজারের বেশি মৃত্যু

প্রাণঘাতী নভেল
করোনাভাইরাসে বিশ্বজুড়ে কমেছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে
আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ লাখ।
রোববার সকালে
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত
হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৫৬ জন। যা আগের দিনের চেয়ে আড়াই হাজার কম। এতে বিশ্বজুড়ে মৃতের
সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৯ হাজার ৬৮৪ জনে।
একই সময়ের মধ্যে
ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৯৫ হাজার ৮৯৩ জন। যা আগের দিনের তুলনায়
নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সাড়ে ৭ লাখের বেশি। আর এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত
মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৫৬১ জনে।
এদিকে গত ২৪
ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ১৬৭ জন।
মহামারির শুরু থেকে এই দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৮১৮ জন করোনায় আক্রান্ত
হয়েছেন এবং ১ লাখ ২৮ হাজার ৫১৪ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক
প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে
আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন এবং মারা গেছেন ৮৪১ জন। করোনাভাইরাসে সবচেয়ে
ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন
এবং ৮ লাখ ৮৮ হাজার ৬২৩ জন মারা গেছেন।


