করোনার উচ্চ ঝুঁকিতে ১২ জেলা, মধ্যম ঝুঁকিতে ৩২

দেশের ১২টি জেলা করোনার উচ্চ ঝুঁকিতে এবং
৩২টি জেলা মধ্যম ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো: ঢাকা,
চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙ্গামাটি, লালমনিরহাট,
খাগড়াছড়ি ও পঞ্চগড়।
মধ্যম ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো: সিলেট,
ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর,
শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর,
নওগাঁ, ঝিনাইদাহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী,
কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও।
গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনার ওমিক্রন
ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকেই করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকে।
গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৪০৭ জনের করোনা
শনাক্ত হয়েছে। যা গত বছরের ১৩ আগস্টের পর থেকে সর্বোচ্চ শনাক্ত।


