বিশ্বজুড়ে করোনা শনাক্ত আরও ২৭ লাখ, মৃত্যু সাড়ে ৭ হাজার

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বে গত
২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে
নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৩৬ হাজার।
বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু
ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত
হয়ে মারা গেছেন ৭ হাজার ৭৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে তিন
হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ২০ হাজার ৬২২ জনে।
একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩৬ হাজার
৮০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৮ লাখেরও বেশি।
এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৪৩২ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ
ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয়
অবস্থানে রাশিয়া।
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত
হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ১২২ জন। দেশটিতে এ পর্যন্ত ৬
কোটি ৩৩ লাখ ২৮ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৬৩ হাজার ৭৭৮ জন মারা
গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয়
অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮৩ জন
এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫২৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত
রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৮৪ হাজার ২০৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৬৮৭ জনের।
প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড,
যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও ভিয়েতনাম।


