দেশে একদিনে করোনায় প্রাণ গেল ৬ জনের

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায়  আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭ জনে। নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে।


মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৯ হাজার ৮৩৮টি পরীক্ষায় ৭৭৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।


সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮০ লাখ ৪৬ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ১৯ হাজার ৬৬টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৬৫০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৮৫ জনসহ মোট ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় চারজন পুরুষ এবং দু’জন নারী মারা গেছেন।তাদের হাসপাতালে (সরকারি তিনজন, বেসরকারি তিনজন) মৃত্যু হয়েছে। তারা সহ মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৮৭ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।


এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ৮৭২ জন, যার শতকরা হার ৮৪ দশমিক ৯৯ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ৪০৪ জন, যার শতকরা হার ১২ দশমিক ১২ শতাংশ। বাসায় ৭৭৭ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৭৭। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৯৬৪ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯৬ শতাংশ এবং ১০ হাজার ১২৩ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৬ দশমিক চার শতাংশ।