২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু, বেড়েছে শনাক্ত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারা দেশে
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮
হাজার ৬১ জনে। এ সময়ে নতুন করে আরও ৩৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে
করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য
অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার
২৭১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন
৩২৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন।
এর আগে, গতকাল রোববার (২৬ ডিসেম্বর) দেশে
করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা যান। এসময়ে নতুন করে আরও ২৬৮ জন করোনা রোগী শনাক্ত
হয়।
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ২ হাজার
৯৮৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন।
এর আগে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান
৩ হাজার ৯০৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৮১ হাজার ৯১১।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত
হয়েছেন ২৮ কোটি ৩ লাখ ১৫ হাজার ৮৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ১৬ হাজার
২৭৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩ লাখ ৪৪ হাজার ২৫৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ
ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন
পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭
হাজার ৮৫৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয়
অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন সংক্রমিত হয়েছেন।
মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে
থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন এবং
এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪৮৪ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন। এর
মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৮৫৭ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত
করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৯২ হাজার ২০ জন। মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ২১৮
জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স
সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে
অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে
চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ
বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


