করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২৯১

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে
দাঁড়ালো ২৮ হাজার ৫১ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১ জন। এ নিয়ে দেশে করোনায়
আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি
ও বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা
পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮টি। ২৪ ঘণ্টায় নমুনা
পরীক্ষায় নতুন ২৯১ জন রোগী শনাক্তের হিসেবে শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৬৪
জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার
৭১ জন। রোগী সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত একজনের
বয়স ষাটোর্ধ্ব এবং তিনি সিলেট বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা
রোগী শনাক্ত হয়। সে সময় থেকে সোমবার (২০ ডিসেম্বর) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার
১৩ দশমিক শূন্য ৯৯ শতাংশ।


