করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬০

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫০ জন। একই সময়
নতুন করে ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ
৮১ হাজার ৩৪৩ জন।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ
হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। নমুনা পরীক্ষা
বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪
দশমিক ০১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় মৃতদের
মধ্যে ঢাকা বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী,
খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য,
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের
১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট
দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।


