রংপুর মেডিক‌্যালে আগুন নিয়ন্ত্রেণে

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রেণে এসেছে বলে জানান তিনি।

 

ছালেহ উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও কী পরিমাণে ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।