২০২৪ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে মহামারী

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস
বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়িয়েছে সারা বিশ্বে। সর্বশেষ দক্ষিণ
আফ্রিকায় ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়, যাকে ওমিক্রন নামকরণ করা হয়েছে। এর আগে শনাক্ত
হওয়া ডেল্টা ধরন থেকেই এই ভ্যারিয়েন্ট বেশি ভয়ঙ্কর। বিজ্ঞানীরা কভিড-১৯ প্রতিরোধী টিকা
আবিস্কার করলেও এখনো বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব কাটেনি এ ভাইরাসের। এর মধ্যেই ওষুধ
প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজার জানালো, আগামী ২০২৪ সাল পর্যন্ত প্রসারিত হতে
পারে এ মহামারী।
শুক্রবার এক পূর্বাভাসে ফাইজার জানায়,
আগামী ২০২৪ সাল পর্যন্ত প্রলম্বিত হতে পারে কভিড-১৯। প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানি
মিকেল ডলস্টেন বলেছেন, ধারণা করা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে আগামী বছর অথবা পরের দুই
বছরও মহামারী পরিলক্ষিত হতে পারে। অন্যান্য দেশগুলোয় এ সময়ের মধ্যে সংক্রমণ পরিস্থিতি
কমে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।
২০২৪ সালের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রেণে
চলে আসবে বলেও ধারণা করছে মার্কিন প্রতিষ্ঠানটি। ডলস্টেন আরো বলেন, এটি কখন বা কীভাবে
ঘটবে তা নির্ভর করবে রোগের বিবর্তনের ওপর। সমাজ কতটা কার্যকরভাবে ভ্যাকসিন এবং চিকিৎসা
সেবা দেয় কিংবা যেখানে টিকা দেওয়ার হার কম সেখানকার পরিস্থিতির ওপর বিবেচিত হবে। সম্প্রতি
ছড়িয়ে পড়া কভিডের নতুন ধরনের উত্থানও প্রভাব ফেলতে পারে।
২ থেকে ৪ বছর বয়সীদের মধ্যে ভাইরাস প্রতিরোধী
টিকার স্বল্প ডোজ সংস্করণ প্রত্যাশার চেয়ে দুর্বল প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে বলেও
জানায় ফাইজার। যে কারণে টিকার সম্ভাব্য অনুমোদন বিলম্বিত হচ্ছে। শুক্রবার প্রতিষ্ঠানটি
জানায়, তারা ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে দুবার তিন মাইক্রোগ্রাম ডোজ প্রদান করে।


