তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বুধবার বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ভারতীয় উড়োজাহাজটি অবতরণ করে।
রামনাথ কোবিন্দকে স্বাগত জানাতে বিমানবন্দরে
উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব
অনার দেয়া হবে।
সফরসঙ্গী হিসেবে রামনাথ কোবিন্দের সঙ্গে
আছেন তার স্ত্রী সবিতা কোবিন্দ ও তাদের মেয়ে স্বাতী কোবিন্দ।


