২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২৯৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার
৩৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা
দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার পাঁচজনে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবারও তিনজনের মৃত্যুর তথ্য জানায়
স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনা রোগী শনাক্ত ছিল ৩৮৫ জন। সে হিসাবে আজ করোনা শনাক্ত
রোগীর সংখ্যা কমেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে
আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে মৃত্যু হয় প্রথম একজনের।


