নয়টি বিলে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞ্যাপন

রাষ্ট্রপতি আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের
পঞ্চদশ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া ৯টি বিলে
সম্মতি জ্ঞ্যাপন করেছেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো
হয় রাষ্ট্রপতি আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) এই নয়টি বিলে সম্মতি জ্ঞ্যাপন করেন।
বিলগুলো হচ্ছে : লিডার অব দি অপোজিশন অ্যান্ড
ডেপুটি লিডার (রিম্যুনের্যাশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১, স্পেশাল সিকিউরিটি
ফোর্সেস বিল, ২০২১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল, ২০২১,
বাংলাদেশ ট্যুর অপারেটর্স অ্যান্ড ট্যুর গাইডস (রিম্যুনের্যাশন অ্যান্ড প্রিভিলেজেস)
বিল, ২০২১, ব্যাংকার্স এভিডেন্স বিল, ২০২১, মহাসড়ক বিল, ২০২১, টেরিটোরিয়াল ওয়াটার্স
অ্যান্ড মেরিটাইম জোনস (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস (রিম্যুনের্যাশন
অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১ এবং জাজেজ অব দি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (ট্রাভেল
অ্যালাউন্স) বিল, ২০২১।


