অং সান সু’চির ৪ বছরের কারাদণ্ড

মিয়ানমারের
গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সু চিকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর বিরুদ্ধে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক
সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। এ–সংক্রান্ত একটি মামলায় তাঁকে এ সাজা দেওয়া হলো। খবর বিবিসির।
সোমবার তার
প্রথম মামলা ‘উস্কানি দেয়া এবং একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গে’র অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়েছে।
সু চির বিরুদ্ধে
যে ১১টি মামলা রয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার এক শ’ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।


