প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে ১০টায়
কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর
বিএনপি সমাবেশের আয়োজন করে। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান
নিয়েছেন।
এর আগে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত
থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা আছে।
এছাড়া সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর
উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।
এদিকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় সমাবেশের
কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।


