‘১৫ আগস্টের পর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে ভয় পেতেন’

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযোদ্ধারা
নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২১ নভেম্বর) সকালে খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের পর ইতিহাস
বিকৃত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে নিয়ে
আসা হয়।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক
না কেন, সকলেই প্রকৃত সম্মান পাবেন। তাদের সম্মান দেওয়া সকলের কর্তব্য।


