স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে ২০ দলীয় জোট

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ২০ দলীয় জোটের নেতারা। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে স্মারকলিপি দেবেন তারা।
রোববার (২১ নভেম্বর) দুপুরের পর মন্ত্রণালয়ে
সাক্ষাতের কথা রয়েছে।
জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির
চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর
সঙ্গে দেখা করবেন।
প্রতিনিধি দলের সদস্য জোটের শরিক বাংলাদেশ
জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এবং এলডিপির একাংশের মহাসচিব
শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিনিধিদলে আরও রয়েছেন এনপিপির
চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের।


