প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

 

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৭ নভেম্বর) বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের ইউরোপ সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করা হবে।

 

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।

 

গ্লাসগোতে প্রধানমন্ত্রী কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য ইভেন্টে যোগদান করেন। গ্লাসগোতে অবস্থানকালে ১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে (এসইসি) কমনওয়েলথ প্যাভিলিয়নে সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল প্যানেল ডিসকাসন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেন। এছাড়া এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।