বিশ্বকাপের সেরা ব্যাটার বাবর আজম, বোলিংয়ে হাসারাঙ্গা

নিউজিল্যান্ডকে ফাইনালে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া। পর্দা নামলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। চার-ছক্কার জমজমাট এই আসরের সেরা খেলোয়াড় অজি ওপেনার ডেভিড ওয়ার্নার হলেও সর্বোচ্চ রানে সবাইকে টেক্কা দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। আর উইকেটে সেরা হয়েছেন শ্রীলঙ্কার ঘূর্নি জাদুকর উইনান্দো হাসারাঙ্গা।
এক নজরে দেখে নেওয়া যাক এবারের
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা সেরা পাঁচ ব্যাটার:
১. বাবর আজম (পাকিস্তান)
ম্যাচ: ৬
রান: ৩০৩
সর্বোচ্চ: ৭০
১০০/৫০: ০/৪
গড়: ৬০.৬০
সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বোচ্চ
রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন পাক অধিনায়ক বাবর আজম। আসরের সবচেয়ে বেশি ৪টি অর্ধশতকও
তার দখলে। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের যেকোন একক আসরে সর্বোচ্চ
অর্ধশতক হাঁকানোর রেকর্ডটিও তিনিই করেছেন।
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)ম্যাচ: ৭
রান: ২৮৯
সর্বোচ্চ: ৮৯*
১০০/৫০: ০/৩
গড়: ৪৮.১৬আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের
আগে ফর্ম হারিয়ে চরম অস্বস্তিতে ছিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের শুরুটাও হয়েছিল কিছুটা
নড়বড়ে। কিন্তু, অজি তারকা জ্বলে উঠলেন ঠিক সময়ে। অস্ট্রেলিয়ার প্রয়োজনে ব্যাট হাতে
রানের ফোয়ারা ফুটিয়েছেন তো বটেই, ফাইনালে নজরকাড়া পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা
খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নিয়েছেন।
৩. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
ম্যাচ: ৬
রান: ২৮১
সর্বোচ্চ: ৭৯*
১০০/৫০: ০/৩
গড়: ৭০.২৫আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের
পাকিস্তানের রানের চাকা সচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
আসরে পাক ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কাও হাঁকিয়েছেন তিনিই।
৪. জস বাটলার (ইংল্যান্ড)
ম্যাচ: ৬
রান: ২৮১
সর্বোচ্চ: ১০১*
১০০/৫০: ১/১
গড়: ৮৯.৬৬
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের
ব্যাটিং অর্ডারে নির্ভরতার প্রতীক ছিলেন জস বাটলার। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন নিজের চেনা ফর্মেই।
আসরের প্রথম শতকটিও এসেছে তাঁর ব্যাট থেকে। বিশ্বকাপে পর্যন্ত সর্বোচ্চ ১৩টি ছক্কার
মালিকও তিনি। আসরে দুশো রান করার ব্যাটারদের মধ্যে জস বাটলারের স্ট্রাইকরেটই সর্বোচ্চ।
৫. চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)
ম্যাচ: ৬
রান: ২৩১
সর্বোচ্চ: ৮০*
১০০/৫৯: ০/২
গড়: ৪৬.২০এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের
সেরা আবিষ্কার ছিল শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। বাছাইয়ে মাত্র ২৪ বছর বয়সী এই ব্যাটারের
দুর্দান্ত পারফরম্যান্সেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে শ্রীলঙ্কা। আর সুপার টুয়েলভেও
নজরকাড়া পারফরম্যান্স করেছেন আসালাঙ্কা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বোচ্চ
রান সংগ্রাহক তিনি।
সেরা পাঁচ বোলারের তলিকা
১. উইনান্দো হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)ম্যাচ:
৮
ওভার: ৩০
উইকেট: ১৬
সেরা: ৩/৯
ইকোনমি: ৫.২০কিংবদন্তি মুত্তিয়া
মুরালিধরন ও রহস্যময়ী অজান্তা মেন্ডিসের পথ ধরেই শ্রীলঙ্কার বোলিং বিভাগকে এখন পথ দেখাচ্ছেন
ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপে আগেই বলা হচ্ছিলো, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই
হবেন লঙ্কানদের সেরা ট্রামকার্ড। বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে তার প্রমাণও
দিয়েছেন টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা এই বোলার।
২. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
ম্যাচ: ৭
ওভার: ২৭
উইকেট: ১৩
সেরা: ৫/১৯
ইকোনমি: ৫.৮১বাংলাদেশে এসে টি-টোয়েন্টি
সিরিজ হেরে যাওয়ার পর বিশ্বকাপেই টাইগারদের মুখোমুখি হওয়ার আগে হুংকার দিয়েছিলেন, ‘দুবাইয়ের পিচ মিরপুরের মত হবে না।’ বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে তাই প্রমাণ করেছেন অজি
স্পিনার অ্যাডাম জাম্পা। মাত্র ১৯ রান খরচে ৫ উইকেট শিকার করে একাই টাইগারদের ব্যাটিং
লাইন আপ গুড়িয়ে দেন অজি স্পিনার৷ চলতি বিশ্বকাপে এটাই যেকোন বোলারের সর্বোচ্চ বোলিং
ফিগার।
৩. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
ম্যাচ: ৭
ওভার: ২৭.৪
উইকেট: ১৩
সেরা: ৩/১৭
ইকোনমি: ৬.২৫বিশ্বকাপে নিউজিল্যান্ডে
ফাইনালে উঠার পথে ব্যাট হাতে দারুণ সব ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন মার্টিন গাপটিল,
অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলরা। কিন্তু, বোলিং হাতে কিউইদের পথ দেখিয়েছেন
ট্রেন্ট বোল্ট-ই। তার একইসাথে নিয়ন্ত্রিত গতি ও সুইংয়ে রীতিমতো বেসামাল ছিল প্রতিপক্ষের
ক্রিকেটাররা।
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ)
ম্যাচ: ৬
ওভার: ২২
উইকেট: ১১
সেরা: ৪/৯
ইকোনমি: ৫.৫৯ব্যর্থতার ষোলকলা পূর্ণ
করে সুপার টুয়েলভ পর্বে কোন ম্যাচ না জেতা বাংলাদেশের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র
অর্জন- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিন আল হাসানের ব্যক্তিগত অর্জন। এবারের আসরে সুপার
টুয়েলভে লাসিথ মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীর
রেকর্ড গড়েছেন। আসরের মূলপর্বে শহীদ আফ্রিদিকে টপকে হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের
সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি।
৫. জস হ্যাজিলিউড (অস্ট্রেলিয়া)
ম্যাচ: ৭
ওভার: ২৪
উইকেট: ১১
সেরা: ৪/৩৯
ইকোনমি: ৭.২৯এবারের টি-টোয়েন্টি
বিশ্বকাপে স্পিন বল হাতে জাদু দেখিয়েছেন অ্যাডাম জাম্পা। আর অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের
নেতৃত্ব দিয়েছেন জস হ্যাজিলিউড। আসরে মিচেল স্টার্কের অফফর্মে অজি পেসারদের মধ্যে সর্বোচ্চ
উইকেট শিকারি তিনিই। এমনকি, বিশ্বকাপের সেরা পাঁচ বোলারের মধ্যে কেবল হ্যাজিলিউডের
আসরে মেডেন ওভার রয়েছে।- স্পোর্টসবিডি


