২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৬, শনাক্ত ১৫১

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে
দাঁড়ালো ২৭ হাজার ৯১৮ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন
আরও ১৫১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।
শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪
ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৩১টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার
৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা শনাক্তে নমুনা পরীক্ষার
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি পাঁচ লাখ ৭৬ হাজার ২৭৩টি।গত বছর অর্থাৎ ২০২০ সাল থেকে
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ
হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন।
বিভাগওয়ারি হিসাবে মৃত ছয়জনের মধ্যে ঢাকায়
তিনজন এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একজন করে করোনায় মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম
তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত
হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


