দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৩৭

মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে
গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো
২৭ হাজার ৯০৭ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৭
জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে
১৯ হাজার ৫৯৬টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে
আক্রান্ত রোগী শনাক্তে ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হলো।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৩৭
জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন। গত ২৪
ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৩১ জন।
এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ
৩৫ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১ জনের বয়স পঞ্চাশ
বছরের বেশি এবং তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের
৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার
তুলনায় শনাক্ত রোগীর হার ১৪ দশমিক ৯১ শতাংশ।


