দ্বিতীয় সেমিফাইনালে রিজওয়ান-মালিকের খেলা নিয়ে শঙ্কা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয়
সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার
বিপক্ষে মাঠে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। হাই ভোল্টেজ ম্যাচের আগে বুধবার
(১০ নভেম্বর) অনুশীলন করেছে পাকিস্তান জাতীয় দল। তবে এই অনুশীলন সেশনে দেখা যায়নি মালিক
ও রিজওয়ানকে। এতে শঙ্কা জেগেছে পাকিস্তানের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে।
খবর জিও নিউজের।
খবরে বলা হয়, মালিক ও রিজওয়ানের বদলে খেলতে
পারেন সরফরাজ আহমেদ ও হায়দার আলী।
পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ব্যবস্থাপক
ইব্রাহিম বাদিস বলেন, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের কোভিড টেস্ট করা হয়েছে। তাদের
রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু চিকিৎসক তাদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সেমিফাইনাল ম্যাচের আগে এ দুই খেলোয়াড়
মেডিকেল চেকআপ করতে যাবেন বলে জানা গেছে।
এদিকে মালিক ও রিজওয়ান বুধবার অনুশীলনে
ছিলেন না।
দুবাইয়ে রাত ৮টায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
মাঠে নামবে পাকিস্তান। এখন পর্যন্ত পাকিস্তান কোনো ম্যাচ হারেনি।
অস্ট্রেলিয়ার সঙ্গেও পাকিস্তানের পূর্বের
ইতিহাস বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত সংক্ষিপ্ত এ সংস্করণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান
জিতেছে ১৩ ম্যাচ, পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতেছে ৯টি। একটি ম্যাচের কোনো
ফল হয়নি।


