দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৬

গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯০৪
জন। একই সময় ২০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫
লাখ ৭১ হাজার ৪৩৪ জন।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে
আক্রান্ত ৩৫৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০
জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা
শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।
সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন
এবং চট্টগ্রাম বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও
ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।


