দেশে ৭ জন করোনা রোগীর মৃত্যু

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৮৭ জনে।

 

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৪৭ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে।

 

এর আগে গতকালও (বুধবার) করোনায় ৭ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হন ২৫৬ জন।

 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।