দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৪

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে দেশে মৃত্যু
কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ
তথ্য অনুসারে দেশে নভেল করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার
৭৫৩ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৭৩৪ টি নমুনা
পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায়
শনাক্তের হার ছিল ১ দশমিক ২২ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ৩
লাখ ৬৯ হাজার ৬০৪ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।
আজ সোমবার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য
অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
২ জন মারা গেছেন। গত ১০ আগস্ট ও ৫ আগস্ট দেশে করোনায় মারা যান ২৬৪ জন, যা একদিনে সর্বোচ্চ
মৃত্যু।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট
মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭০ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার
এক দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০২ জন সুস্থ হয়েছেন
বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫
জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।


