দেশে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ২১১

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা
দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এ পর্যন্ত
মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো
করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭
হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১১জনের। পরীক্ষার
বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত এক দিনে
করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ
২ জন, নারী ৪ জন। এর মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম
৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে
আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


