করোনায় আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ২৭৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়
আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার
৮১৪ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে
২৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো
করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে
করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৫
শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা
থেকে সুস্থ হয়েছেন আরও ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬
জন ও নারী ৩ জন। এর মধ্যে ঢাকায় ২, রাজশাহীতে ২, খুলনায় ২, সিলেটে, রংপুর ও ময়মনসিংহে
১ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে
করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে
প্রথম একজনের মৃত্যু হয়।


