দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৯৯ জনে।
১১ জনের মধ্যে পুরুষ দুইজন ও নারী ৯ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে ৯ জন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান। মৃত্যুহার
১ দশমিক ৭৭ শতাংশ।
এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত
হয়েছেন আরও ৫৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন।
সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে
করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে
প্রথম একজনের মৃত্যু হয়।


