টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল

আগামী ১৭ অক্টোবর ওমানে প্রথম পর্ব দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্ব খেলে সংযুক্ত আরব আমিরাতে মূল পর্বে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। সে লক্ষ্যে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রোববার (৩ অক্টোবর) রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রাত সাড়ে ১০টায় বিশেষ বিমানে করে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশে ঢাকা ছাড়বে মাহমুদউল্লাহর দল।

 

রাত পৌনে এগারোটায় মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেবেন খেলোয়াড়রা। সেখানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে।

 

অবশ্য দলের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলছেন। আইপিএল শেষে সরাসরি ওমানে দলের সাথে যোগ দেবেন তারা।

 

কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন টাইগাররা। তিন দিন অনুশীলনের পর ওমানে নিজেদের মধ্যে খেলবেন প্রস্তুতি ম্যাচ। অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিন কোয়ারেন্টিন শেষে এক দিন হবে অনুশীলন।

 

এরপর ১২ ও ১৪ অক্টোবর আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল আবার ওমানে ফিরবে ১৫ অক্টোবর।

 

১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে ও ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে। প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে দল।