দ্বিতীয় ওয়ানডেতে মুমিনুলের সেঞ্চুরি

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বিসিবি
এইচপি দলের বিপক্ষে ‘এ’ দলের ওয়ানডে
সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
টস জিতে ব্যাট করতে নেমে তার ব্যাটে এগিয়ে চলেছে ‘এ’ দল।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ বলে ৯ চার
ও এক ছক্কায় বাঁহাতি ব্যাটার পৌঁছান তিন অঙ্কে।
মুমিনুলের অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের
পথে রয়েছে ‘এ’ দল। প্রতিবেদন
লেখা পর্যন্ত ৩৮ ওভারে এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২১৬ রান।
মুমিনুল ১১২ ও মুশফিকুর রহিম ৩২ রানে অপরাজিত
আছেন।
নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল ওপেনিং পার্টনারশিপে
১৫৪ রান যোগ করেন। ৬৩ বলে অর্ধশতক হাঁকান মুমিনুল। অধিনায়কের পর অর্ধশতকের দেখা পান
শান্তও।
শান্ত ৮৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে সাজঘরে
ফেরেন রেজাউর রহমানের বলে আউট হয়ে।


