ধামাকা শপিংয়ের সিইওসহ গ্রেফতার ৩

অনলাইনে পণ্য সরবরাহকারী ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে প্রতারণা করে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক আ ন ম ইমরান খান।

 

ইমরান খান জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত একটি মামলায় ধামাকা শপিংয়ের সিইওসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।