দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪
ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২১২ জন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর
থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত
হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৩৯ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে
১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও
বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ
হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৮৫ জনের নমুনা
সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের
হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের
হার ১৬ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন তাদের
মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ৮, খুলনায় ৩, সিলেটে ৩ ও রংপুরে ২। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ
মারা যাননি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস
শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে
সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ
করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


