১৪ নভেম্বর এসএসসি, ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমান
পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা
বিভাগ। আজ সোমবার এই দুই পরীক্ষার সময়সূচির অনুমোদন দেওয়া হয়।
সময়সূচি অনুযায়ী, আগামী
১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।


