২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন করোনা রোগীর মৃত্যু

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ১৮২ জন।একই
সময় ১ হাজার ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫
লাখ ৪১ হাজার ৩০০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪
লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা
শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৯
জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ৩ জন, বরিশাল বিভাগের
১ জন, সিলেট বিভাগের ২ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায়
কারও মৃত্যু হয়নি।


