ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা গ্রেপ্তার

দেশের ই-কমার্স সাইট ইভ্যালির চেয়ারম্যান
শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)
দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল র্যাবের
আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত
পরে জানানো হবে।’
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মোহাম্মাদপুরের
বাসায় অভিযান শুরু করে র্যাব।
উল্লেখ্য, ইভ্যালির সিইও রাসেল ও তার
স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে
গুলশান থানায় মামলা হয়েছে।


