ডেঙ্গুতে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়ালো

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর)
পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১ জন। এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন
ও চলতি মাসের আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত পাঁচজন মারা গেছেন।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি
ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে
২৩২ জন ঢাকার ও ৩৩ জন ঢাকার বাইরের।


