টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে
নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
এর আগে প্রায় তিন বছরে এই ফরম্যাটে মাত্র
তিনটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। মূলত এ কারণেই তিনি নিজেকে বিশ্বকাপ দল থেকে
সরিয়ে নিয়েছেন। তবে এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তামিম।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি
বিশ্বকাপ। এদিন, মূল আসরের আগে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের
মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানের আল আমেরাত
ক্রিকেট গ্রাউন্ডে।


