দেশে করোনায় প্রাণ গেল আরও ১০২ জনের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী নভেল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৭২৯ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন
আরও ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে শনাক্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে
করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের
মৃত্যু হয়।


