ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ
দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৮ জন ভর্তি হয়েছে ।
রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা
বেশি। এ সময়ে ঢাকায় ২৩০ এবং অন্যান্য বিভাগে নতুন ৪৮ জন ভর্তি হয়েছে ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো
এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু রোগীর সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ২৫ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু
আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৮৫৩ জন।
তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি
হাসপাতালে মোট এক হাজার ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি
হাসপাতালে ৯৮৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১০৩ জন ভর্তি রয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ২৫ আগষ্ট পর্যন্ত ছাড়প্রাপ্ত
পেয়ে হাসপাতাল ছেড়েছেন সাত হাজার ৭২১ জন। এই সময়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।


