দেশে ১৩৯ জন করোনা রোগীর মৃত্যু, শনাক্ত ৪৮০৪

দেশে গত ২৪ ঘণ্টায় মহামরি করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে ১৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন
২৫ হাজার ২৮২ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ৪৮০৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৬১
হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে
দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা
থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায়
৪৮০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায়
মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬৭ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে
ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ জন মারা গেছেন।
এ ছাড়া, খুলনা বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে
১২ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, সিলেটে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে
৮ জন ও রংপুর বিভাগে ৮ জন মারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ৮৪৫৩ জন। মোট
সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত
মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার
হার ৯৩ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭৩ শতাংশ।


