২৩৪ রেটিং নিয়ে দশম স্থানে টাইগাররা, র্যাংকিংয়ে নেমে গেল অজিরা

সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে
৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জয়ে
আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে। ১২ রেটিং বাড়লেও র্যাংকিংয়ে
কোনো উন্নতি হয়নি। ২৩৪ রেটিং নিয়ে দশম স্থানেই রয়েছে টাইগাররা।
২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে
সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল
মাহমুদউল্লাহ রিয়াদের দল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও সাকিবের অল-রাউন্ড পারফর্মেন্সে
টাইগাররা জয় দিয়ে সিরিজ শেষ করে।
তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ
হারে র্যাংকিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। তারা একধাপ নিচে নেমে গেছে। ২৪০ রেটিং
পয়েন্ট নিয়ে অজিদের অবস্থান র্যাংকিংয়ের ৬ষ্ঠ স্থানে। অজিদের অবনতিতে কপাল খুলে গেছে
দক্ষিণ আফ্রিকার। ২৪৬ রেটিং নিযে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। ২৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে
আছে ইংল্যান্ড। দ্বিতীয়স্থানে ভারত (২৭৩)। পরের দুটি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড
(২৬৩) ও পাকিস্তান (২৬১)।
সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে
৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
সিরিজ জয়ে আইসিসির টি-টুয়েন্টি র্যাংকিংয়ে
রেটিং বেড়েছে বাংলাদেশের। ১২ রেটিং বাড়লেও তালিকায় কোন উন্নতি হয়নি বাংলাদেশের। ২৩৪
রেটিং নিয়ে দশম স্থানেই রয়েছে টাইগাররা। বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে নবমস্থানে।


