২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ঢাকায় সর্বোচ্চ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জন করোনা রোগীর
মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৩ হাজার ৯৮৮ জনের। শনাক্ত হয়েছে আরও ৬
হাজার ৮৮৫ জন। শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য
জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়
করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৮৫ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ১২ হাজার
২১৮ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো
১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ১৭৮ জনের
মধ্যে পুরুষ ১০৯ জন আর নারী ৬৯ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ
৬৭ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৪৫ জন, খুলনায় ২৩ জন, সিলেটে ১১ জন, বরিশালে
৭ জন, ময়মনসিংহে ৫ জন, রাজশাহীতে ১৪ জন ও রংপুরে ৬ জন মারা গেছেন।


