বিশ্বে করোনায় মৃত্যু ৪৩ লাখ ৪৫ হাজার, শনাক্ত ২০ কোটি ৬১ লাখ

মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে
বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৪৩ লাখ ৪৫ হাজার মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা
ছাড়িয়েছে ২০ কোটি ৬১ লাখ।
শনিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির
করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিশ্বব্যাপী
করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৮০৫ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা
গেছেন ৪৩ লাখ ৪৪ হাজার ৭১৫ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত
সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৬৫ লাখ
৯২ হাজার ৩৪২ জন এবং মারা গেছেন ছয় লাখ ২১ হাজার পাঁচ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে
থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২১ লাখ ১৭ হাজার ৮২৬ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয়
স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩০ হাজার ২৫৪ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের
দিক থেকে চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন দুই কোটি
তিন লাখ ১৯ হাজার জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬২ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস
রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪৬১ কোটি
ছয় লাখ ৫৮ হাজার ৩০৬ ডোজ।


