বিশ্বে কমেছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বিশ্বব্যপী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৯ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৯১৫ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৯০ হাজার ৫২৩ জন।

রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে শনিবার (৭ আগস্ট) একদিনে ১০ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায় এবং নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয় সাত লাখ ছয় হাজার ৫০৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ লাখ ৯৯ হাজার ৫০২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৭৩৮ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৫১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৮২ জনের


আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ২৪ হাজার ৮৮৪ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৯৪ জন। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ লাখ ৮৪ হাজার ৭০৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৯৪ জন। আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে।


এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।