বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০
আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট রাত ১২টা থেকে
১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হলো। ওই পাঁচদিন সব অফিস,
যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া
যাবে না।
এতে আরো বলা হয়, শিল্প, কল-কারখানা বিধিনিষেধের
বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে চলাচল করবে ফ্লাইট।
এর আগে মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন (১০ আগস্ট পর্যন্ত)
বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল;
চলবে গণপরিবহন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪
দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ ৫ আগস্ট রাত ১২টায় শেষ
হবে। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ,
চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্পকারখানা।


