শেখ কামালের জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, সাংস্কৃতিক
ও ক্রীড়া সংগঠক, নাট্যজন শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে বনানী কবরস্থানে তাঁর
কবরে দোয়া শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয়
নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক
জোটের সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান, সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা,
ড. লায়ন সাংবাদিক মিজানুর রহমান, সংবাদ পাঠিকা শাহানা চৌধুরী, রাজ সরকার, নাট্যশিল্পী
হাবিবুল্লা রিপনসহ জোটের নেতৃবৃন্দ।


