রূপগঞ্জ অগ্নিকাণ্ড: মরদেহে নিতে স্বজনদের অপেক্ষা

প্রায় দীর্ঘ এক মাসের অপেক্ষার পর নারায়ণগঞ্জের
রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের মধ্যে ২৪ জনের
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে স্বজনদের
কাছে হস্তান্তর করা হবে। বুধবার (৪ আগস্ট) ফরেনসিক ল্যাবরেটরিতে হতভাগ্য নিহত ও তাদের
স্বজনদের প্রয়োজনীয় ডিএনএ নমুনা পরীক্ষা শেষে আজ প্রথম দফায় ২৪টি মরদেহের পরিচয় শনাক্ত
শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার সকাল থেকেই নিহত শ্রমিকদের স্বজনরা
মরদেহ বুঝে নিতে ঢামেক মর্গে উপস্থিত হতে শুরু করেন। তারা সিআইডি পুলিশের সংশ্লিষ্ট
দায়িত্বশীল কর্মকর্তাদের আসার অপেক্ষা করেন। সকাল সাড়ে ১০টা পর্যন্তও লাশ হস্তান্তর
প্রক্রিয়া শুরু হয়নি।
এ বিষয়ে ঢামেক মর্গের মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট
সিকান্দার মিয়া বলেন, ‘আজ ২৪টি মরদেহ হস্তান্তর করা হবে বলে শুনেছি।
স্বজনদেরও কয়েকজন এসেছেন। কিন্তু ঠিক কখন হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে তা নির্দিষ্ট
করে বলতে পারছি না।’
গত ৮ জুলাই আগুনে নিহত ৪৮ জনের মধ্যে ২৪
জনের মরদেহ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের
মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফরেনসিক ল্যাবরেটরিতে নিহত ও তাদের স্বজনদের
প্রয়োজনীয় ডিএনএ নমুনা পরীক্ষা শেষে আজ প্রথম দফায় ২৪টি মরদেহের পরিচয় শনাক্ত শেষে
স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মরদেহ নিতে বুধবার সকাল থেকেই নিহতদের
স্বজনরা ঢামেক মর্গে উপস্থিত হতে শুরু করেন। তারা সিআইডি পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বশীল
কর্মকর্তাদের আসার অপেক্ষা করেছেন। লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হলে তারা মরদেহ নিয়ে
যাবেন।
ঢামেক মর্গের মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট
সিকান্দার মিয়া বলেন, আজ ২৪টি মরদেহ হস্তান্তর করা হবে বলে শুনেছি। স্বজনদেরও কয়েকজন
এসেছেন। দুপুর ১২টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মরদেহ হস্তান্তর করা হয়নি। হস্তান্তর
কাজ শুরু করতে আরও ঘণ্টাদুয়েক সময় লাগতে পারে বলে জানা গেছে।
গত ৮ জুলাই বিকালে কারখানা ভবনটির নিচতলায়
আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা ভবনের
ছাদে জড়ো হন। ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর
খবর জানানো হয়, আহতও হন অসংখ্য শ্রমিক।
দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে
কারখানা ভবনের চতুর্থ তলা থেকে ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ডিএনএ পরীক্ষায় মরদেহ
শনাক্তের কাজ শুরু করে সিআইডি। ঢামেক মর্গের সামনে অস্থায়ী বুথ খুলে নিহতদের পরিচয়
শনাক্তে তাদের ৬৬ জননের নমুনা সংগ্রহ করা হয়। এসব প্রক্রিয়া শেষে আজ মরদেহ হস্তান্তর
করা হবে।


