গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৬৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত
হয়ে কমপক্ষে আরও ২৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো
হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন
সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬৪ জন। এর মধ্যে ঢাকাতেই
২৪৮ জন। আর ঢাকার বাইরে রয়েছেন ১৬ জন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন
সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে
সর্বমোট ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ২ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত
বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৪৪৬ জন। একই সময়ে হাসপাতাল
থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭০ জন।


