দেশে আসল আরও ৭ লাখ ৮১ হাজার৩২০ ডোজ টিকা

জাপান থেকে বাংলাদেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ২য় চালান মোট ৭,৮১,৩২০ ডোজ ভ্যাক্সিন। আজ শনিবার বিকেল ৩টার দিকে এই টিকা হংকং এয়ারলাইনসের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ভ্যাক্সিনগুলি গ্রহন করতে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩ আগস্ট, একই সময়ে হংকং ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার পরবর্তী ৩য় চালান মোট ৬,১৬,৭৮০ ডোজ ভ্যাক্সিন দেশে আসবে।