বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৪২ লাখ ২৩ হাজার

বিশ্বব্যাপি মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে না কোনোভাবেই। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার ৬৪০ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ২৩ হাজার ৪৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ২৫১ জন।

 

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (৩১ জুলাই) সকালে এসব তথ্য জানা গেছে।

 

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য মতে, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৫০৬ জন আর মারা গেছেন ৬ লাখ ২৯ হাজার ৬৪ জন।

 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৯৪ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪২ জনের।

 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১২ জনের।