বিশ্বব্যাপি করোনায় মৃতের সংখ্যা ৪২ লাখ ১৩ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মহামারি নভেল
করোনাভাইরাসে ১০ হাজার ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল
৪২ লাখ ১৩ হাজার ৮৭২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন। বিশ্বে
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪২২।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী,
ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ১৪৮ জন। বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে
এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত
সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন
পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ
২৮ হাজার ৪৮৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে
থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৭১ হাজার ২৯৫ জন এবং এখন
পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ২৪৪ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয়
অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩৬৯ জন সংক্রমিত
হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৬২৬ জনের।


